ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গেই সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে দলের মহাসচিবের নেতৃত্বে সিনিয়র নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দুই-একটা সমস্যাগুলো মনে করেছি, সেটা আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

বিএনপি মহাসচিব বলেন, আজ যখন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, তখন আবার নতুন করে একট ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য; আজ আমরা এখানে শপথ নিয়েছি। এই শপথের মধ্যদিয়ে বিএনপি এবং এর সমস্ত অঙ্গ-সংগঠন, দেশে যে শহীদ জিয়ার আদর্শ; সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, সেই শপথ আজকে আমরা এখানে নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬