ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত রানের নিচে অলআউট, আরও এক লজ্জা ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংল্যান্ডের মাঠে আরও একটি লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল। ইংরেজদের মাঠে এ নিয়ে ১০ বার শতরানের নিচে আউট হলো ভারত।

ইংল্যান্ডের মাঠে ১৯৭৪ সালে সবচেয়ে কম ৪২ রানে অলআউট হয় ওজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারত।তবে টেস্টে এনিয়ে ২৬ বার একশ রানের নিচে আউট হলো ভারত।

লিডসে চলতি টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারানো ভারত এক পর্যায়ে ৫৮ রানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানেই অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

জেমস অ্যান্ডারসন আর ওলি রবসনের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। একাই তিন উইকেট নেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার অ্যান্ডারসন। দুই উইকেট শিকার করেন রবসন।

৫৮ রানে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বৃত্তবন্দি হয়ে পড়ে ভারত। দলকে খেলায় ফেরাতে শুরু থেকেই চেষ্টা করে যান ওপেনার রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কোহলি-রাহানেরা।

ইনিংসের শুরু থেকে চাপের মধ্যে ব্যাটিং করে যাওয়া রোহিত শর্মা মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমে বেশি সময় থাকতে পারেননি। ৫ উইকেটে ৬৭ রান করা ভারত এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ৭৮ রানে শেষ হয় ভারতের ব্যাটের লড়াই।

নটিংহ্যামে সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির বাগড়ায় জয় পায়নি ভারত। লর্ডসে ব্যাটে-বলের নৈপুণ্যে স্বাগতিক ইংল্যান্ডকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারায় বিরাট কোহলিরা।

পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই খেলায় দাপট দেখানো ভারত লিডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই জেমস অ্যান্ডারসনের গতির মুখে বিব্রত অবস্থায় পড়ে যায়।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন অ্যান্ডারসন। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারাকে একই কায়দায় ফেরান ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।

তৃতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪.১ ওভারে মাত্র ৪ রানে লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারার উইকেট হারিয়ে বিপদে রয়েছে ভারত।

দলকে খেলায় ফেরানোর আগেই অ্যান্ডারসনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সবশেষ আট ইনিংসে ফিফটির দেখা পাননি তিনি। ইংল্যান্ড সফরে এ নিয়ে চার ইনিংসে কোহলির সংগ্রহ মাত্র ৬৯ রান।

কোহলি আউট হওয়ার পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ওলি রবসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আজিঙ্কা রাহানে। দুপুরের খাবার শেষে মাঠে নেমেই রবসনের দ্বিতীয় শিকার হন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার বিদায়ের মধ্য দিয়ে ৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত।

৫ উইকেটে ৬৭ রান সংগ্রহের পর শূন্য রানের ব্যবধানে ভারত হারায় রোহিত শর্মা, মোহাম্মদ সামি, রবিন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে। ৭৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শত রানের নিচে অলআউট, আরও এক লজ্জা ভারতের

আপডেট সময় ০৮:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১