ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, ছবি ভাইরাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪ ঘণ্টা আগে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার।

ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে ৩৪ হাজার, শেয়ার হয়েছে ২৪শ।

ছবিতে সাকিবকে হাজীদের পোশাকে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে কাবার চতুর্দিকে হাজীদের তাওয়াফ করার দৃশ্যও রয়েছে।

জাকারিয়া ইবনে ইউসুফ নামে একজন কমেন্ট করেন, মাশাআল্লাহ, মহান আল্লাহ কবুল করুন। সেই সঙ্গে প্রত্যেক সামর্থবান মুসলমানকে হজ করার তৌফিক দান করুন।

মাহবুবুর আলম সোহাগ লেখেন, আল্লাহ কবুল করুন। আমারও খুব ইচ্ছে আছে পবিত্র এ জায়গায় যাওয়ার।

নুসরাত জাহান নেহা নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, মাশাআল্লাহ প্রিয় সাকিব ভাই, অনেক সুন্দর লাগছে এই পোশাকে। আল্লাহ তুমি সবাইকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন।

উল্লেখ্য, বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সাকিবের ‘ফলোয়ার’ সংখ্যা সর্বাধিক। সামাজিক যোগাযোগ এই মাধ্যমটিতে তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী। এছাড়া টুইটারের প্রায় ২০ লাখ ব্যবহারকারী তাকে অনুসরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, ছবি ভাইরাল

আপডেট সময় ১০:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১