ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা!

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।

বলিউড পাড়ায় আলোচনা শুরু হয়েছে গোপনে নাকি বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা!

মুম্বাইয়ের এক ফটোগ্রাফার সম্প্রতি একটি ছবি শেয়ার করে লেখেন, ভিকি ও ক্যাটরিনার বাগদান হয়েছে। এর কিছুদিন আগে মুম্বাইয়ে কিছু নিউজ পোর্টালে প্রকাশিত হয় শিগগিরই ভিকি-ক্যাটরিনার রোকা অনুষ্ঠান হতে চলেছে। এরপর থেকেই তাদের বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে এই খবরটি কতোটা সত্যি তা নিয়েও চলছে জল্পনা। তবে নেটিজেনরা এই খবরে খুবই উত্তেজিত। অনেকে ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছাও জানাচ্ছেন। যদিও বাগদানের বিষয়ে এখনও ভিকি-ক্যাটরিনার পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।

বলিউডের গুঞ্জন, বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা গিয়েছে ভিকি-ক্যাটরিনাকে। সম্প্রতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানী অভিনীত ‘শেরশাহ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি। তবে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় আলাদা বের হন তারা।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে প্রেম করেছেন। সে সময় কাটরিনা অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’, ‘ফোন বুথ’ সিনেমা। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা। পাশাপাশি সালমান খানের সঙ্গেই ‘টাইগার ৩’র শুটিং শুরু করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা!

আপডেট সময় ১১:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১