ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বাড়িতে সপরিবারে করোনার টিকা নিলেন রাসিক মেয়র

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর বাগমারায় এক বৃদ্ধকে এমপি এনামুল টিকা পুশ করেছিলেন, তানোরের উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না নিজ বাড়িতে টিকা নেওয়ায় স্বাস্থ্যকর্মীদের শোকজ করা হয়। সেই বিতর্ক না কাটতেই সপরিবারে বাড়িতে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা মেয়রের উপশহরের বাড়িতে গিয়ে টিকা দিয়ে আসেন। মেয়র লিটন ছাড়াও টিকা নিয়েছেন তার স্ত্রী শাহীন আকতার রেণী, বড়মেয়ে আনিকা ফারিয়া জামান, মেয়ে জামাই রিজভী আহমেদ ভূঁইয়া, ছোটমেয়ে মাইশা সামিহা জামান।

রাসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু মেয়রের সপরিবারে বাসায় টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টিকা দেওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আন্জুমান আরা বেগম সেখানে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করা হয়েছে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, কেউ বাড়িতে টিকা নিতে পারবেন না। মেয়রকে সপরিবারে টিকা বাড়িতে কীভাবে দেওয়া হলো, সেটি সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বলতে পারবে। তিনি আরও জানান, বাগমারা ও তানোরের স্বাস্থ্য কর্মকর্তাদের শোকজের জবাব পাওয়া গেছে।

তবে রাসিক মেয়রের সপরিবারে বাড়িতে টিকা নেওয়া প্রসঙ্গে জানতে একাধিকবার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আন্জুমান আরা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বাড়িতে সপরিবারে করোনার টিকা নিলেন রাসিক মেয়র

আপডেট সময় ০৪:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১