ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই অঞ্জনাই এবার পরীর মুক্তি চাইলেন

আকাশ বিনোদন ডেস্ক : 

দিন দশেক আগে হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। যেদিন (৮ আগস্ট) মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার জেরে পরীমনি ও চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদ সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এদিন বিকালে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনির বিষয়ে অঞ্জনা বলেছিলেন, ‘সে ঘরের মধ্যে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে, তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। সমিতি সেটা সহ্য করবে না।’

এমন কড়া বার্তা দেওয়ার ১০ দিনের মাথায় এবার পরীমনির জামিনের জন্য প্রার্থনা করলেন অভিনেত্রী অঞ্জনা। গত বছরের অক্টোবরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনের আয়োজন করেন পরীমনি। সেখানে আমন্ত্রিত ছিলেন অঞ্জনাও। সেই অনুষ্ঠানে পরীমনির সঙ্গে তোলা একটি ছবি বুধবার সকালে ফেসবুকে পোস্ট করেন তিনি।

ওই ছবির ক্যাপশনে অঞ্জনা লেখেন, ‘আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিত ভাবেই ভুল পথে অতিবাহিত হয়।’

এরপর পরীমনির বিষয়ে অভিনেত্রী লেখেন, ‘পরিমনি একটা এতিম মেয়ে। শৈশব থেকে পারিবারিক মায়া মমতার কোনো স্পর্শ পায়নি। পারিবারিকভাবে সুনির্দিষ্ট কোনো দায়বদ্ধতা ছিল না। তাই হয়তো না বুঝেই অন্য পথে ধাবিত হয়েছিল তার জীবন। আরেকটি কথা বলতেই হয়, শিল্পী হিসেবে পরীমনি যথেষ্ট ভালো অভিনয় করে। সে দেখতেও অপূর্ব সুন্দরী।’

তিনি আরও লেখেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করতে অবশ্যই পরীমনির প্রয়োজন আছে। আমি আশা করি সবকিছু ছাপিয়ে সে ভবিষ্যতে অভিনয়ে মনোযোগী হবে। সর্বোপরি সবকিছু বিবেচনা করে একটা অসহায় মেয়ের সার্বিক সুদূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা পর্যালোচনা মোতাবেক আমি এদেশের আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ জানাবো, সার্বিক বিষয় পর্যালোচনা করে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ প্রদান করলে চির কৃতজ্ঞ থাকবো।’

তবে আজ বুধবারও হয়নি পরীমনির জামিন শুনানি। বরং মামলার তদন্ত কর্মকর্তা নায়িকাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল বৃহস্পতিবার পরীমনির রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করে র‌্যাব। ওই দিনই বনানী থানায় র‌্যাব বাদী হয়ে নায়িকার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আদালতের নির্দেশে বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই অঞ্জনাই এবার পরীর মুক্তি চাইলেন

আপডেট সময় ১০:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১