ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

আকাশ নিউজ ডেস্ক: 

প্রেমের কাছে যেন সব তুচ্ছ। কথায় আছে ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার’। তার প্রমাণ রাখতে গিয়ে এবার ধরা পড়লেন সেনেগালের গ্যাস্টন বার্জার বিশ্ববিদ্যালয়ের এক ‍শিক্ষার্থীর প্রেমিক। খাদিম মবুপ নামের ওই যুবক সাজ-গোজ করে তিন দিন ধরে পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু চতুর্থ দিনে তিনি ধরা পড়তেই ঘটনা সামনে আসে।

ঘটনার দিন খাদিমের আচরণে সন্দেহ হয় পরীক্ষকের। পরে তল্লাশিতে ধরা পড়ে যায় ২২ বছরের খাদিম। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৯ বছরের গ্যাগিউ ডিওমের বদলে পরীক্ষা দিচ্ছিলেন খাদিম। তার দাবি যে, তার প্রেমিকা অর্থাৎ গ্যাগিউ ডিওম পরীক্ষায় পাশ করতে পারবে না বলে ভয় পাচ্ছিল। তাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে খাদিম।

শেষ অবধি পুলিশের হাতে তুলে দেওয়া হয় মবুপকে। সেখানে সে তার প্রেমিকাকেও জড়িয়ে ফেলে এবং পুলিশকে সেই লজে নিয়ে যায় যেখানে তার প্রেমিকা তার জন্য পরীক্ষা দিয়ে ফেরার অপেক্ষা করছিল। সেখান থেকে গ্রেফতার করা হয় ডিওমকেও।

এই যুগলকে পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণার জন্য গ্রেফতার করা হয়। যদি এই যুগল দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁরা পাঁচ বছরের জন্য কোনও জাতীয় পরীক্ষায় অংশ নিতে পারবেন না এবং কোনও ডিপ্লোমাও করতে পারবেন না। এমনকি পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

আপডেট সময় ১০:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১