ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট গানি আমিরাতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তালেবানদের অভিযানের মুখে আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গানি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে উপসাগরীয় রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার বিবৃতিতে জানিয়েছেন, ইউএই পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, মানবিক কারণে সংযুক্ত আরব আমিরাত আশরাফ গানি এবং তার পরিবারকে দেশটিতে স্বাগত জানাচ্ছে।

তালেবান বাহিনী রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে ঢোকা শুরু করে। একপর্যায়ে গত রবিবার আশরাফ গনির দেশ ছাড়ার খবর গণমাধ্যমে আসে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। পরে কোনো কোনো গণমাধ্যম জানায়, গানি ওমানে গিয়েছেন।

এ বিষয়ে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।

এদিকে তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, গানি রবিবার যখন দেশ ছাড়েন তখন তার সঙ্গে করে তিনি ১৬ কোটি ৯০ লাখ ডলার নিয়ে যান।

রাষ্ট্রদূত মোহম্মদ জহির আগবার, আশরাফ গানির আফগানিস্তান ত্যাগকে ‘দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করেন।

তিনি তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি আরও ঘোষণা করেন যে, দূতাবাস সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে আফগানিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

গতকাল বিবিসি নিউজের কাছে পাঠানো এক অডিও বার্তায় সালেহ নিজেকে ‘আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট’ দাবি করেন এবং বলেন ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট গানি আমিরাতে

আপডেট সময় ১০:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১