ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবান ইস্যুতে ইমরানকে জনসন-মেরকেলের ফোন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল মঙ্গলবার ওই নেতাদের সঙ্গে ইমরান খানের এই ফোনালাপ হয়। এ সময় তারা আফগানিস্তানের তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও দেশটির নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন ইমরান খান।

ইমরান বলেন, বিদ্যমান সংকটকে পাশ কাটিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। পাকিস্তান সকল আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকার অনুরোধ জানান।

এসব প্রস্তাবের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বরিস জনসন এবং অ্যাঙ্গেলা মেরকেল একমত পোষণ করেন বলে খবরে বলা হয়েছে। এর পাশাপাশি আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণাও দেশটির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবান ইস্যুতে ইমরানকে জনসন-মেরকেলের ফোন

আপডেট সময় ০৬:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১