ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগান শরণার্থীদের আশ্রয় দিন, ইমরান খানকে মালালার চিঠি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তানের বেসামরিক লোকজন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছেন। অনেকে দেশান্তরী হচ্ছেন। আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করেছেন দেশটির নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।

এক বিবৃতিতে মালালা জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। আফগানিস্তানের উদ্বাস্তু ও শরণার্থীদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। আফগানিস্তানের শিশুদের শিক্ষা ও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের ভবিষ্যৎ হারিয়ে না যায়।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। ইতোমধ্যে পাকিস্তানে কয়েক লাখ আফগান শরণার্থী বছরের পর বছর অবস্থান করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশে জায়গা দেওয়ার মতো আর সামর্থ্য নেই। এর মধ্যেই মালালা নতুন করে আফগান শরণার্থীদের জায়গা দিতে ইমরান খানকে চিঠি লিখলেন। তবে এখনও পাকিস্তানের পক্ষ থেকে মালালার চিঠির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২৩ বছর বয়সি মালালা ইউসুফজাই মানবাধিকার রক্ষায় কাজ করছেন। বিশেষ করে নারী অধিকার ও শিক্ষার কাজে অবদান রাখছেন তিনি। কারণ নারী শিক্ষাবিরোধী প্রচারণার বাইরে গিয়ে স্কুলে যাওয়ায় ২০১২ সালে তালেবানের হামলার শিকার হয়েছিলেন তিনি। সেই সময় তালেবান জঙ্গিরা তার মাথায় গুলি করেছিল। পরে অবশ্য চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

বিবিসির নিউজ নাইটে মালালা আরও বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সেখান নারী ও কিশোরী মেয়েদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগান শরণার্থীদের আশ্রয় দিন, ইমরান খানকে মালালার চিঠি

আপডেট সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১