ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জয়ার সিনেমা দিয়ে খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনার অতি সংক্রমণের জেরে কয়েক মাস ধরে বন্ধ কলকাতার সিনেমা হলগুলো। অবশেষে খুলছে। তাও বাংলাদেশি তারকা জয়া আহসানের সিনেমার মাধ্যমে। আগামী ২০ আগস্ট এই অভিনেত্রী বিনিসুতোয় সিনেমাটির মাধ্যমে চালু হচ্ছে ওপার বাংলার প্রেক্ষাগৃহ। কলকাতার একাধিক সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।

‘বিনিসুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। সেখানে জয়া আহসান অভিনয় করেছেন শ্রাবণী চরিত্রে। এছাড়া সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া। তার বিপরীতে কাজল চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে আরও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

সিনেমার গল্পে দেখা যাবে, কাজল (ঋত্বিক) ও শ্রাবণীর (জয়া) দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয় সেটাই পর্দায় তুলে এনেছেন পরিচালক অতনু ঘোষ।

এদিকে, ২০ আগস্ট ‘বিনিসুতোয়’ মুক্তির আগে ১৫ আগস্ট রাত ৯টায় প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। এ উপলক্ষে একই দিন একই সময়ে একটি অনলাইন আড্ডার আয়োজন করে কলকাতার একটি সংবাদমাধ্যম। সেখানে অংশ নেন সিনেমাটির পরিচালক অতনু ঘোষ এবং প্রধান দুই চরিত্র ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান।

এর অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ নামে একটি সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের জয়া আহসান। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন টলিউডের ‘বুম্বাদা’ খ্যাত কিংবদন্তি তারকা প্রসেনজিত চট্টোপাধ্যায়। এই নায়কের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়ার সিনেমা দিয়ে খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ

আপডেট সময় ১১:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১