ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

‘নিয়ম না মানলে মিল মালিকদের লাইসেন্স বাতিল করা হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

মিলাররা অবৈধভাবে চাল মজুদ করলে বা নিয়ম না মানলে মিল মালিকদের মিলিং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ধানের উৎপাদন বাড়লেও চালের দাম বাড়তি থাকায় ব্যবসায়ীদের সমালোচনা করে সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের ব্যবসায়ীদের মধ্যে লাভ করার প্রবণতা অনেক বেশি। এ করোনা মহামারির মধ্যেও মানবতার অবস্থা ছেড়ে দিয়ে কীভাবে বেশি লাভ করবে, কী কায়দা করলে বেশি লাভ করা যায়, এটা নিয়েও আমরা বেশি ব্যস্ত থাকি। এটা শুধু চালে নয়, সুযোগ পেলেই যেন বেশি লাভ করতে চায়, আল্লাহ তাদের ওপর মানবতার রহমত বর্ষণ করুক।

আড়ৎদাররা কারসাজি করে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, অনেক সময় মিলের রেটের সঙ্গে ঢাকার পাইকারি রেটের কোনো মিল আমি দেখি না। তারা তো তাদের চালান দেখায় না, বলে চালান এখনো আসেনি। ব্যাংকের সুদের হার কমিয়ে দেওয়ার ফলে আমি মনে করি অনেকেই অনেক অর্থ ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসায় মজুদের সুযোগটা পাচ্ছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ যদি মজুদ রাখে, স্পেশাল পাওয়ারে মামলার জন্য নির্দেশ দেওয়া আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও মামলা করতে পারবে।

পদক্ষেপের পরও বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, মানবতার দিকে আমাদের এগিয়ে আসতে হবে। কেউ যদি মনে করি প্রতি কেজিতে পাঁচ টাকা লাভ করতে হবে এটা আপনি ঠেকাবেন কীভাবে!

আমার নিজের কোনো চালের ব্যবসা নেই দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, একটা বিষয় আপনাদের জানিয়ে দেই, অনেকেই লেখেন যে, খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে, যার জন্য চালের দাম কমে না। আমার কোনো চালের ব্যবসা নেই, কোনো মিলও নেই। এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা কিন্তু বারবার আমাদের প্রশ্ন করেন, আমরা বিব্রত হই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

‘নিয়ম না মানলে মিল মালিকদের লাইসেন্স বাতিল করা হবে’

আপডেট সময় ০৮:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১