ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরো মন্ত্রিসভা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দায়িত্ব নেওয়ার ১৭ মাস পর পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির বিজ্ঞানমন্ত্রী খয়েরি জামালউদ্দিন এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, মুহিউদ্দীনকে পদত্যাগপত্র নিয়ে প্রাসাদে প্রবেশ করতে দেখা গেছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন মুহিউদ্দিন।

দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে, খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ‘স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রী’ মুহিউদ্দিন। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন। তবে পক্ষে-বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।

সম্প্রতি তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।

এদিকে তার পদত্যাগের পর পরবর্তী সরকার কে গঠন করবে তা এখনো স্পষ্ট নয়। দেশটির কোনো আইনপ্রণেতার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়া চলমান করোনা মহামারিতে নতুন করে নির্বাচন আয়োজন করা হবে কিনা সেটিও স্পষ্ট নয়।

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, অর্থনৈতিক মন্দাসহ দেশ পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা ও রাজা আল সুলতান আবদুল্লাহকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুরো মন্ত্রিসভা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৬:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১