ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে। সূচকটির ইতিহাসে ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের হয়েছে গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিটি ব্যাংকের শেয়ারবাজারে তাদের বিনিয়োগসংক্রান্ত তথ্য দিনে দিনে জানাতে হবে-বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনার আতঙ্কে ছিল পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে তেমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু উল্টোচিত্র দেখা গেছে পুঁজিবাজারে। সূচকের ব্যাপক উত্থানের পাশাপাশি লেনদেনেরও হয়েছে রেকর্ড। সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে আজ ১৬ আগস্ট পুঁজিবাজারে শত কোটি শেয়ার লেনদেন করে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে। মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি)মার্জিন ঋণের নতুন নির্দেশনা বাজার ভালো রাখতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬১ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৯১২ টাকা, যা আগের দিনের তুলনায় ২৫ কোটি টাকা বেশি। দিনটিতে সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০টির। কমেছে ১২৬টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০২ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৭৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২৫ পয়েন্টে। সিএসআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৯ পয়েন্টে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ১৪৮ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং, কেয়া কসমেটিক্স, ইসলামিক ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স এবং ড্রগন সুয়েটার লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আপডেট সময় ০৫:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১