ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের হাতে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে রোববার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন, তাতে অপমানবোধ থেকে তার (বাইডেন) পদত্যাগ করা উচিত। খবর আলজাজিরার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলতার সঙ্গে হতো।

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল।

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

এ ধারাবাহিকতায় গতকাল রোববার কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের হাতে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১