ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পত্তির লোভে নানাকে পিটিয়ে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. নুরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির (ভাগ্নির ছেলে) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১টার দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায়। নিহত নুরু মিয়া কামারকোনা মহল্লার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

নিহত নুরু মিয়ার ছোট মেয়ে ও কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আনারকলি বলেন, আমাদের বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ চলছিল। আজ দুপুরে আমার ফুফাতো বোনের ছেলে দেলোয়ার হোসেন ২০-২৫ জন লোক নিয়ে এসে নির্মাণ কাজে বাধা দিয়ে রাজমিস্ত্রির যন্ত্রপাতি আটকে রেখে দেয়াল ভাংচুর করতে থাকে। এ সময় আমার বাবা ঘর থেকে বেরিয়ে আসামাত্রই তাকে পিটিয়ে আহত করে।

তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার মা জুলেখা বেগম মারা যান। আজ আমার বাবাকে তারা মেরে ফেলেছে।

তিনি বলেন, আমাদের ফুফাতো বোন নুরুন্নাহার, তার স্বামী শান্ত মিয়া ও তাদের ছেলে জহিরুল ইসলাম বেশকিছু দিন ধরে আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছিল। আমার কোনো ভাই না থাকায় সবসময় আমাদের ওপর অত্যাচার করত। আমি পিতৃহত্যার বিচার চাই।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, আহত নুরু মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে মৃত পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, বিজিবি সদস্য নুরু মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঝগড়া-বিবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি অধিকতর নিশ্চিতের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্পত্তির লোভে নানাকে পিটিয়ে হত্যা!

আপডেট সময় ০৯:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১