ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে ৬ মাসে ১৬শ কোটি টাকা সহায়তা চায় জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে গণহত্যা মুখে পালিয়ে আসা সোয়া চার লাখ রোহিঙ্গাকে পুনর্বাসনে আগামী ছয় মাসে ২০০ মিলিয়ন ডলার বা ১৬শ’ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়েটকিন্স।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা ২০০ মিলিয়ন ডলারের সংগ্রহের জন্য মুখিয়ে আছি। তবে এই হিসাব এখনও চুড়ান্ত নয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এটুক অনুমান করছি। ‘আমরা আপাতত ধরে নিচ্ছি অন্তত ছয় মাস তারা এখানে থাকবে। ফলে এই সময়ের জন্য প্রয়োজনীয় সহায়তা চাচ্ছি’, বলেন ওয়েটকিন্স।

গত ২৫ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীদের হামলার জেরে সেখানে জাতিগত নিধন অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। এতে হাজারও রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়িয়ে দেয়া হয়েছে ৪শ’ এর বেশি গ্রাম। এমন পরিস্থিতিতে প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন কয়েক লাখ রোহিঙ্গা। জাতিসংঘের হিসাবে গত বুধবার পর্যন্ত এ সংখ্যা ৪ লাখ ২২ হাজার।

ওয়েটকিন্স আরও বলেন, শরণার্থীদের সহায়তার জন্য আমরা দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নেবো না। কারণ তাদেরকে আবার ফেরত পাঠানোর বিষয়ে সমঝোতা নিয়ে আশাবাদী থাকতে চাই। দীর্ঘ মেয়াদে পুনর্বাসনের পরিকল্পনা করলে তা অনেকের কাছে নেতিবাচক বার্তা দেবে।’

জাতিসংঘের এই কর্মকর্তা জানান, এক বছরের বেশি সময় ধরে এত বিশাল জনগোষ্ঠির জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া দাতাদের পক্ষে সম্ভব হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে ৬ মাসে ১৬শ কোটি টাকা সহায়তা চায় জাতিসংঘ

আপডেট সময় ০৯:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭