ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কর্মে নিয়োজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশির গ্রামের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮), বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামে। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। কামাল উদ্দিন (৫১), বাড়ি মৌলভীবাজারের জুড়ি গ্রামের মাগুরা গ্রামে। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন। মোহাম্মদ ইসলাম (৩২), বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।

দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০১:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১