ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানের সঙ্গে বৈঠক করবে তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ‘অনুকূল পরিস্থিতিতে’ আফগান সংকট নিয়ে বৈঠকে বসবেন তালেবান নেতারা।

বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ কথা জানান সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ নাইম।

বুধবার সিএনএন তুর্ককে এক সাক্ষাৎকারে এরদোগান জানিয়েছিলেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সঙ্গে সাক্ষাতে প্রস্তুত রয়েছেন।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, সবাই আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারবেন। তবে আমরা একটা ভালো পরিস্থিতিতে এসব বৈঠক করব।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দোহায় তুর্কি দূতাবাসও এ ব্যাপারে যোগাযোগের মাধ্যম হতে পারে।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের দায়িত্বে তুরস্ককে তালেবানরা মেনে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই আছে। তুরস্কের প্রতি আমাদের বক্তব্য হলো-সব বিদেশি বাহিনীকে আমাদের দেশ ত্যাগ করতে হবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার পাকিস্তান সফরের সময় তুর্কি বাহিনীকে যাতে তালেবানরা মেনে নেয় সে বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার কয়েকদিন পর তালেবানদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও চান এ বিষয়ে তুরস্ক ও তালেবানরা সরাসরি আলোচনার টেবিলে বসুক।

আফগানিস্তানের মুখপাত্র আরও বলেন, আফগানরা আফগানিস্তান ছেড়ে যাক আমরা তা চাই না। বরং, দেশের বাইরে যেসব আফগান নাগরিকরা রয়েছেন তারাও ফিরে আসুক সেটাই আমরা চাই। যারা মনে করছেন, তালেবানের শাস্তির ভয়ে তারা পালিয়ে যাচ্ছেন। তাদের জানা উচিত এসব কথা সম্পূর্ণ অসত্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরদোগানের সঙ্গে বৈঠক করবে তালেবান

আপডেট সময় ১০:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১