ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু মৃত্যুর শঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭. ২। আজ শনিবার এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

হাইতির নাগরিক সুরক্ষার পরিচালক জেরি চ্যান্ডলার এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও সঠিক সংখ্যা জানা যায়নি।’

ওই অঞ্চলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সেখানে প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের ছবি শেয়ার করা হয়েছে।

ভূমিকম্পে ভবন ভেঙে যাওয়ার আশঙ্কায় ঘরবাড়ি থেকে নেমে বাইরে চলে আসেন লোকজন। সেইসঙ্গে আঞ্চলিক সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে।

তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু মৃত্যুর শঙ্কা

আপডেট সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১