ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজবাড়ীতে একসঙ্গে ৪ শিশুর জন্ম, ২০ মিনিটের মধ্যে মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজবাড়ী সদর হাসপাতালে একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ। তার মধ্যে দুইটি ছেলে ও দুইটি মেয়ে শিশু ছিল। কিন্তু জন্মের ২০ মিনিটের মধ্যে চার নবাজাতকই মারা গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে জন্ম নেওয়া শিশুগুলো মারা যায়।

নবজাতক চারটির মায়ের নাম সুমাইয়া আক্তার। তিনি রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকার মো. রানা হোসাইনের স্ত্রী।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার সেবিকা মালেকা বেগম জানান, প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালে আসেন সুমাইয়া আক্তার। এরপর স্বাভাবিকভাবে তার সন্তান প্রসব হয়। তাদের মধ্যে দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু। জন্মের ২০ মিনিটের ব্যবধানে চার নবজাতকেই মারা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক তাইরান মাহমুদ জানান, ওই নারীর সন্তানদের গর্ভে বয়স হয়েছিল মাত্র ৬ মাস। পরিপূর্ণ বয়স না হওয়ার কারণে প্রসবের ৫ মিনিটের মধ্যে দুটি সন্তান মারা যায়। পরে বাকি দুটি সন্তানও মারা যায়।

গৃহবধূ সুমাইয়া আক্তার এখন সুস্থ আছেন। রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ৬ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজবাড়ীতে একসঙ্গে ৪ শিশুর জন্ম, ২০ মিনিটের মধ্যে মৃত্যু

আপডেট সময় ০৫:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১