ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপদ টের পেয়ে কাবুল দূতাবাসকে যে নির্দেশ দিল মার্কিন সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার।

যখন তালেবান একের পর এক আফগান প্রদেশ দখল করে চলছে তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল।

মার্কিন সরকার আশঙ্কা করছে- এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

মার্কিন সরকার মনে করছে, তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এর একদিন পর মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেওয়া হলো। মার্কিন সরকার চাইছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন।

এদিকে দূতাবাস কর্মীদের সরিয়ে আনার জন্য যে তিন হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে পেন্টাগন তাদেরকে কাবুলে মোতায়েন করা হবে। অথচ কিছুদিন আগে অনেকটা গোপনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন সরকার। আকস্মিকভাবে মার্কিন সেনাদেরকে প্রত্যাহার করার ফলে যে শূন্যতা সৃষ্টি হয় তার সুযোগ নিয়েই মূলত তালেবান গোষ্ঠী একের পর এক আফগান শহর দখল করে চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপদ টের পেয়ে কাবুল দূতাবাসকে যে নির্দেশ দিল মার্কিন সরকার

আপডেট সময় ০১:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১