ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছেন হামলাকারীসহ আরও দুইজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ মোল্লা উপজেলার পশ্চিম মাইজচরা গ্রামের নছিবুল হকের ছেলে। আহতরা হলেন নিহত হারুনের ভাতিজা রমিজ উদ্দিন এবং হামলাকারী গিয়াস উদ্দিন।

নিহত হারুন মোল্লার ভাতিজা জামাল উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে হারুন মোল্লার ভাই আমিনুল হকের বাড়ির ওপর দিয়ে হাঁটহাটি করে সাহাব উদ্দিন নামের একজন। সাহাব উদ্দিনকে দাঁড় করে জিজ্ঞাসাবাদ করলে আমিনুল হকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর ছকিদারহাট সামছুল হক ভূইয়া মসজিদে আমিনুল হক ও তার ভাতিজা সজিব (হারুন মোল্লার ছেলের) সাথে সাহাব উদ্দিন, রিয়াদ, রিপন, নাছির, ফরহাদ ও রহমানসহ কয়েকজনের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছকিদারহাট ও তার আশপাশের এলাকায় হারুন মোল্লার ছেলে সজিবের ওপর হামলার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অবস্থান করে সাহাব উদ্দিন, রিয়াদ ও রিপন। বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ছকিদারহাটের দিকে আসছিলেন হারুন মোল্লা, আমিনুল হক ও রমিজ। পথে তালতলা এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। প্রথমে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান হারুন মোল্লা। এসময় আমিনুল হক পাশ্ববর্তী একটি ক্ষেত দিয়ে দৌঁড়ে পালিয়ে যেতে পারলেও আটকা পড়েন হারুন ও রমিজ। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে ছকিদারহাট বাজারে আসেন রমিজ। পরে সজিবসহ বাজারের লোকজন তালতলা এলাকায় গিয়ে সড়কের পাশের একটি ক্ষেতের পানির নিচ থেকে বিএনপি হারুন মোল্লার নাড়িভূড়ি বের হওয়া লাশ উদ্ধার করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট সময় ১২:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১