ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মাদক মামলায় জামিন পাননি প্রযোজক রাজ

আকাশ জাতীয় ডেস্ক:   

মাদক মামলায় পরীমনির সহযোগী প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।

গত ১০ আগস্ট এই মামলায় তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাজের পক্ষে তার আইনজীবী সিকদার আখতারুজ্জামান হিমেল জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

গত ১০ আগস্ট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজের চারদিনের রিমান্ড হয়। সেই মামলায় এখনো তার জিজ্ঞাসাবাদ শেষ হয়নি।

গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এরপর রাতে তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালানো হয়। অভিযানে রাজের দুই সহযোগীসহ তিনজন আটক হন।

এ সময় তার বাসা থেকে সাতটি গ্ল্যানলিভেট, দুটি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্লাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুই ধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত এলুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, একটি সাউন্ড বক্স, দুটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মাদক মামলায় জামিন পাননি প্রযোজক রাজ

আপডেট সময় ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১