ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন নওগাঁ করোনা ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক:   

নওগাঁয় নেসকোর সাব-স্টেশনে আগুনে শুক্রবার ভোর ৫ টা থেকে বন্ধ নওগাঁ বিদ্যুৎ ব্যবস্থা। এতে করে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রানীনগর, আত্রাই উপজেলা কিছু অংশ ও বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঘটনার পর কিছু এলাকায় বিদ্যুৎ আসলেও প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ নেই নওগাঁ সদর হাসপাতালের করোনা ইউনিট। করোনা ইউনিটের পাশাপাশি পুরো হাসপাতালে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ইবনে বিদ্যুৎ যাওয়ার পর ভোর থেকে আমাদের নিজস্ব জেনেরেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার ফলে কিছু সময় পরপর জেনেরেটর বন্ধ করে রাখা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখছি যাতে করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করা যায়। তবে বিদ্যুৎ এর জন্য অক্সিজেন সরবরাহে কনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

নওগাঁ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, এরইমধ্যে মধ্যে আমার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দিয়েছি। বগুড়া এবং রাজশাহী থেকে ঊর্ধ্বতন টিম এসেছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত বিদ্যুৎ সচল করার জন্য।

অন্যদিকে করোনা ইউনিট ঘুরে দেখা যায় রোগীদের অবস্থা শোচনীয়। গরমে রোগীসহ চরম কষ্টে আছে স্বজনরাও। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন নওগাঁ করোনা ইউনিট

আপডেট সময় ০৫:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১