ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুরক্ষা অ্যাপ বন্ধ করতে বিদেশ থেকে ‘সাইবার হামলা’

আকাশ জাতীয় ডেস্ক: 

সুরক্ষা অ্যাপ বন্ধ করার জন্য একটি মহল বাইরে থেকে সাইবার হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিয়ত একটা মহল দেশে সাইবার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুরক্ষা অ্যাপ বন্ধ করার জন্যই এই হামলা চালানো হয়েছে। তবে আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল এই হামলা ভালোভাবেই মোকাবিলা করেছে। একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট। সেই সঙ্গে বিমানবাহিনীর সাইবার নিরাপত্তাসংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য কার্যকর তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে। আর সে জন্য ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

সমঝোতা স্মারকে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম। এ সময় সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচলন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুরক্ষা অ্যাপ বন্ধ করতে বিদেশ থেকে ‘সাইবার হামলা’

আপডেট সময় ১২:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১