ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

আকাশ থেকে মাছ পড়ল!

আকাশ নিউজ ডেস্ক: 

মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। তাই হঠাৎ করে যদি আকাশ থেকে মাটিতে কোনো মাছ এসে পড়ে তাহলে সেটা অবাক হওয়ার মতো বিষয় বৈকি। সম্প্রতি এমন আজব ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।

একটা বাড়ির দরজায় লাগানো সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছে সেই অদ্ভূত দৃশ্য। মাছটি আকাশ থেকে প্রথমে রাস্তায় পাশে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়ে। তারপর সেটা মাটিতে পড়ে বলে ভিডিওতে দেখা গেছে।

বাড়ির মালিক কার্লোস মালডোন্ডোস জানান, প্রতিবেশীদের মুখে তিনি প্রথমে আকাশ থেকে মাছ পড়ার ঘটনা বিশ্বাস করতে চাননি। কিন্তু পরে সিকিউরিটি ক্যামেরা দেখে বিষয়টি বিশ্বাস করতে বাধ্য হন।

কর্লোসের এক প্রতিবেশী প্রথমে গুলির মতো শব্দ শুনে কী হয়েছে দেখতে এসে মাছটিতে মাটিতে দেখেতে পান। মাছটি অনেক ওপর থেকে গাড়ির ওপর পড়ায় গুলির মতো শব্দ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এমনকি মাছ পড়ে ওই গাড়ির একটি অংশ কিছুটা বেকেঁ গেছে বলে জানিয়েছেন কার্লোসের প্রতিবেশী।
এদিকে ভিডিওতে ইউটিউবে হাজার হাজার বার দেখা হয়েছে। এমনকি ভিডিওর কমেন্ট সেকশনও ভরে গেছে বিভিন্ন মন্তব্যে।

আকাশ থেকে কোনো পাখি মাছটি ফেলতে পারে তত্ত্ব দাঁড় করিয়েছেন নেটিজেনরা।

যদিও মাছটি কীভাবে আকাশ থেকে পড়ল তার সঠিক কারণ জানা যায়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

আকাশ থেকে মাছ পড়ল!

আপডেট সময় ১১:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১