ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

মোবাইলে বিয়ে, টাকা-স্বর্ণালংকার নিয়ে অন্যের ঘরে রুমি!

আকাশ জাতীয় ডেস্ক:  

দুই বছর আগে প্রবাসীর সঙ্গে মোবাইলে বিয়ের পর স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের সঙ্গে ঘর বাঁধার অভিযোগ উঠেছে রুমি বেগম (২৭) নামে এক নারীর বিরুদ্ধে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী ওই এলাকার মৃত আক্কাছ আলী প্রামাণিকের ছেলে মো. শরিফুল ইসলাম। অভিযুক্ত নারী একই এলাকার আফজাল হোসেনের মেয়ে রুমি বেগম (২৭)। এ ঘটনায় প্রবাসী শরিফুলের বড়ভাই এন্তাজ আলী প্রামাণিক, স্ত্রী রুমি বেগম ও তার শ্বশুর আফজাল হোসেনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই প্রবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, ২ বছর আগে মালয়েশিয়া থাকাকালীন প্রবাসী শরিফুল ইসলাম শরীয়ত মোতাবেক মোবাইল ফোনে রুমি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে রুমি বেগম তার কাছ থেকে বিভিন্ন সময় নগদ ২ লাখ টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়েছেন। রুমিকে স্বামীর বাড়িতে অবস্থান করতে বললে রুমি ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে প্রবাসী শরিফুল ইসলামকে তালাক দেন রুমি বেগম। তার বাবার সহযোগিতায় অন্য একটি ছেলেকে বিয়ে করেন। প্রবাসী শরিফুল ইসলামের কাছ থেকে প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে অন্যের ঘরে চলে গেছেন রুমি বেগম।

এ বিষয়ে জানতে চাইলে রুমি বেগম এবং তার পরিবার কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। তবে স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু প্রবাসীর বড়ভাই এবং শ্বশুর দুজনের যোগসাজশে রুমি শরিফুলকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

মোবাইলে বিয়ে, টাকা-স্বর্ণালংকার নিয়ে অন্যের ঘরে রুমি!

আপডেট সময় ১১:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১