ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হতাশায় ভুগছেন? উপায় জানুন শ্রীলেখার কাছে

আকাশ বিনোদন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি। মাঝেমধ্যেই তাদের নানা প্রশ্নের উত্তরও দেন। বযসে বড় নারীর প্রেমে পড়লে কী করতে হবে, কয়েকদিন আগে ভক্তদের সেই পরামর্শ দিয়েছিলেন নায়িকা। এবার বাতলে দিলেন হতাশা থেকে বেরিয়ে আসার উপায়।

শ্রীলেখার কথায়, হতাশা জীবনের একটা অংশ। অভিনেত্রী নিজেও তার ব্যতিক্রম নন। তবে হতাশ হলে ভেঙে পড়লে চলবে না। ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে। ইতিবাচক মনোভাবকে সঙ্গে নিয়েই পার করতে হবে হতাশ দিনগুলো।

শ্রীলেখার কথায়, ‘হতাশা জীবনেরই অংশ। রাতের পর যেমন দিন হয়, তেমন তুমি আজ হতাশ থাকবে, পজিটিভ থাকবে, পরের দিন তোমার ভালো হবে। ইতিবাচক থাকলে ইতিবাচকতাকে আকর্ষণ করে।’

সোশ্যাল মিডিয়ায় এসে এভাবে কথা বলায় টলিপাড়ায় অন্যতম স্পষ্টবক্তা পরিচিত শ্রীলেখা। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে ভালোবাসেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থাকে হামেশাই চর্চায়। ট্রোলের শিকারও হন তিনি। যদিও কোনো কিছুকেই তোয়াক্কা করেন না এই নায়িকা। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন।

এদিকে, ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলেছে শ্রীলেখা অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি। এর পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি। প্রধান চরিত্রে রয়েছেন শ্রীলেখা। আপাতত তাই আসন্ন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত নাযিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হতাশায় ভুগছেন? উপায় জানুন শ্রীলেখার কাছে

আপডেট সময় ১০:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১