ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮ বছর পর ফের মা হচ্ছেন মালাইকা!

আকাশ বিনোদন ডেস্ক :

সালমান খানের ছোট ভাই আরবাজ খানকে ডিভোর্স দিয়ে কয়েক বছর ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন আইটেম তারকা মালাইকা অরোরা খান। ওই সংসারে আরহান খান নামে এক ছেলে রয়েছে মালাইকার। তার বয়স ১৮ বছর পার হয়েছে।

গুঞ্জন উঠেছে, এত বছর পর আবারও মা হতে চলেছেন মালাইকা। গত বছর করোনার জেরে ভারতে লকডাউন ঘোষণা হলে একসঙ্গে এক ফ্ল্যাটেই ছিলেন মালাইকা ও তার বর্তমান প্রেমিক অর্জুন কাপুর। তাহলে কী অর্জুনের সন্তানের মা হতে চলেছেন নায়িকা? এমন প্রশ্নই সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু আসল ঘটনা হচ্ছে, সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা। বর্তমানে সনি টিভিতে অনুষ্ঠিত ডান্স বিষয়ক রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার’-এ অতিথি বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানের একটি পর্বে সম্প্রতি ফ্লোরিনা নামে এক প্রতিযোগীর সঙ্গে পরিচয় হয় মালাইকার। ফ্লোরিনাকে দেখে তার মতো একটি মেয়ের শখ হয়েছে অভিনেত্রীর। তাই অনুষ্ঠানে সকলের সামনে একটি মেয়ে দত্তক নেওয়ার ঘোষণা দেন মালাইকা। এ বিষয়ে তিনি নাকি ইতোমধ্যে ছেলে আরহানের সঙ্গে কথাও বলেছেন।

বাবা আরবাজ খানের সঙ্গে তার মা মালাইকার ডিভোর্সের পর থেকে আরহান বেশির ভাগ সময় মালাইকার সঙ্গেই থাকেন। তাই মেয়ে দত্তক নেওয়ার ব্যাপারে ছেলের মতামত জরুরি বলে মনে করেন মালাইকা। এখন দেখার বিষয়, কবে নাগাদ নায়িকার পরিবারে সেই নতুন সদস্য আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮ বছর পর ফের মা হচ্ছেন মালাইকা!

আপডেট সময় ১০:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১