ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ আরোহী ছিলেন, যার মধ্যে ১৩ জনই পর্যটক।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে বৃহস্পতিবার প্রথম প্রহরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটির জরুরি সেবা সংস্থা জানায়, হেলিকপ্টারে ১৬ যাত্রী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।

জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র বলেন, আট যাত্রী বেঁচে আছেন। তাদের উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীদের একজন বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি কুড়িল লেকে ডুবে গেছে।

রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত অকর্ষণীয় স্থান। জুলাইয়ে এ উপদ্বীপে একটি প্লেন বিধ্বস্ত হলে ১৯ জন নিহত হন।

আকাশযানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাশিয়ায় দুর্বলতা নতুন কিছু নয়। তবে ২০০০ সালের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট সময় ১২:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১