ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পুলিশকে রড দিয়ে পেটাল আসামির স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মান্দায় আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীর হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য। হামলা চালিয়ে আটককৃত মাদক কারবারি খলিলুর রহমানকে (৪৮) ছিনিয়ে গেছে তার লোকজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

হামলায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মাদক কারবারি খলিলুর রহমান ওই গ্রামের মৃত আবদুল মণ্ডলের ছেলে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক কারবারি খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪৫) ও প্রতিবেশী মৃত মসলেম উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লাকে (৫০) আটক করা হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হ্যান্ডকাপ পরিয়ে দেন কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতে থাকেন।

তিনি আরও বলেন, ঘটনায় হইচই পড়ে গেলে খলিলুর রহমানের প্রতিবেশী লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে বাড়ির ভেতরে এসে কনস্টেবল আনোয়ার হোসেনকে মারপিট করে মাদক কারবারিকে ছিনিয়ে নেন। পরে আহত কনস্টেবলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ কেএম শামসুদ্দিন জানান, হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পলাতক খলিলুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুলিশকে রড দিয়ে পেটাল আসামির স্ত্রী

আপডেট সময় ১১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১