ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেব থেকে বিয়ের অনুপ্রেরণা নিচ্ছেন বনি!

আকাশ বিনোদন ডেস্ক :

২০১৪ সালে ভারতীয় বাংলা সিনেমা ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নির্মাতা অনুপ সেনগুপ্তের ছেলে অভিনেতা বনি সেনগুপ্তের। ৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের আস্থা অর্জন করতে পরেছেন তিনি।

নিয়মিতই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।

৩০ বছরে পা দিয়েছেন বনি সেনগুপ্ত। স্বাভাবিকভাবেই বিশেষ এই দিনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। আর একইসঙ্গে চলে আসে এই তারকার বিয়ের প্রসঙ্গও। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে মজার ছলে বনি জানান, বিয়ের ব্যাপারে তিনি দেব থেকে অনুপ্রেরণা নিচ্ছেন!

বলে রাখা ভালো, বনির দ্বিতীয় সিনেমা ‘পারবো না আমি ছাড়তে তোকে’তে নায়িকা ছিলেন কৌশানি মুখার্জি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা করতে গিয়ে সম্পর্কে জড়ান তারা। সেই থেকে অনেকটা প্রকাশ্যেই প্রেম করে বেড়াচ্ছেন বনি-কৌশানি। অন্যদিকে দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্কের কথা কারোরই অজানা নয়। যেহেতু ৪০ বছরেও দেব এখনো বিয়ে করেননি, তাই নিজের বিয়ের সম্পর্কে অনেকটা মজা করেই মন্তব্যটি করেন বনি।

৩০-এ পা রেখে বিয়ের কথা ভাবছেন? এমন প্রশ্নের জবাবে বনি বলেন, ‘আমি দেব থেকে অনুপ্রেরণা নিচ্ছি। দেব এখনও (বিয়ে) সেরে উঠেনি, তিনি তো সুপারস্টার… আমি সেই পথেই হাঁটছি!’

সম্প্রতি কৌশানিকে নিয়ে গোয়া থেকে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন বনি। আর শহরে ফিরেই বিশেষ দিনটি তিনি তার ফ্যানক্লাবের সদস্যদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন।

নিজেদের কাটানো বেশকিছু সুন্দর মুহূর্তের ছবি কোলাজ ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করে বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৌশানি। একইসঙ্গে রাতে দিয়েছেন জন্মদিনের সারপ্রাইজও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেব থেকে বিয়ের অনুপ্রেরণা নিচ্ছেন বনি!

আপডেট সময় ১০:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১