ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন প্রযুক্তি পানির লাইনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ

আকাশ আইসিটি ডেস্ক : 

পানির পাইপের মধ্যে দিয়ে ইন্টারনেট ক্যাবল যুক্ত করার প্রক্রিয়াটি ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে। স্পেনসহ বেশ কিছু দেশে এ প্রক্রিয়ায় ইন্টারনেট পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে। এবার সেই পথে হাঁটছে যুক্তরাজ্য। পানির লাইনের মাধ্যমে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ দিতে ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড তহবিলের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। পরীক্ষামূলক এ প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার পাশাপাশি পানির লাইনও পর্যবেক্ষণ করা হবে বিশেষ সেন্সর সংযুক্তির মাধ্যমে।

যেসব এলাকায় পৌঁছানো কঠিন সেখানে ভালো ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার ক্ষেত্রে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হলো রাস্তা ও মাটি খোঁড়ার খরচ। তবে আমাদের পায়ের নিচে পানির পাইপের বিশাল নেটওয়ার্ক দেশের প্রায় সব বাড়িতেই পৌঁছেছে। এতে একসঙ্গে দুটো কাজই হবে। একদিকে সুপেয় পানি সরবরাহ হবে, আবার দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। এ লক্ষ্যেই প্রকল্প বাস্তবায়নে টেলিযোগাযোগ, ইউটিলিটি সরবরাহকারী এবং প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কনসোর্টিয়াম গঠন করা হবে বলছিলেন, দেশটির ডিজিটাল অবকাঠামো বিষয়ক মন্ত্রী ম্যাট ওয়ারম্যান।

পানির পাইপের ছিদ্রের কারণে দেশটিতে সরবরাহকৃত পানির প্রায় এক-পঞ্চমাংশ অপচয় হচ্ছে। লাইনে সেন্সর যুক্ত করলে এ অপচয় অর্ধেক কমিয়ে ফেলা সম্ভব হবে। এ ছাড়াও গিগাবাইট সক্ষমতার ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইনস্টল করার খরচের চার-পঞ্চমাংশ ব্যয় হয় অবকাঠামোগত উন্নয়নে। নতুন এই প্রকল্প সেই খরচও কমিয়ে আনবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন প্রযুক্তি পানির লাইনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ

আপডেট সময় ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১