ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১

গিগাবাইটে র‌্যানসামওয়্যার আক্রমণ

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রতিনিয়ত বেড়ে চলেছে র‌্যানসমওয়্যার আক্রমণের ঘটনা। প্রায়ই শোনা যায় ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সিকিউরিটি কোম্পানি সর্বত্রই হানা দিচ্ছে র‌্যানসামওয়্যার। সম্প্রতি তাইওয়ানের পিসি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট একই ধরনের হামলার শিকার হয়েছে। আর এতে প্রতিষ্ঠানটির ১১২ গিগাবাইট স্পর্ষকাতর ডেটা হ্যাকারদের হাতে চলে গেছে। গত তিন থেকে চার আগস্টের মধ্যে গিগাবাইট এই সাইবার হামলার শিকার হয়। বিষয়টি বুঝতে পারার পরপরই নিজেদের আইটি অবকাঠামো বন্ধ করেছে গিগাবাইট। তবে এ হামলায় অল্প কয়েকটি সার্ভারে প্রভাব পড়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

এ র‌্যানসমওয়্যার হামলায় বেহাত হওয়ার ডেটার মধ্যে ইন্টেল ও এএমডির চিপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও একটি ডিবাগ নথি রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া সাইবার আক্রমণের প্রভাবে গিগাবাইটের সাপোর্ট পেজ ও তাইওয়ানের স্থানীয় পেজে প্রভাব পড়েছে। র‌্যানসমএক্সএক্স’-এর শুরু হয়েছিল ২০১৮ সালে, ‘ডিফ্রে’ নামে। ২০২০ সালে নাম পাল্টে ফেলে হ্যাকারদের দলটি। এরপর থেকে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা আর প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালাতে থাকে দলটি। ভুক্তভোগীর তালিকায় আছে ব্রাজিল সরকার, টেক্সাসের পরিবহণ বিভাগ এবং ইকুয়েডরের সরকারি টেলিকম প্রতিষ্ঠান। গিগাবাইট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীয় সঙ্গে এ সাইবার হামলার বিষয়ে কাজ করছে।

তবে অ্যাপলের হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ান্টা এবং এসারের ওপর সাইবার আক্রমণকারী দল ‘রিভিল’-এর সঙ্গে ‘র‌্যানসমএক্সএক্স’-এর কোনো সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

গিগাবাইটে র‌্যানসামওয়্যার আক্রমণ

আপডেট সময় ১০:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১