ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শীঘ্রই মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনায় কঠোর স্বাস্থ্যবিধী মেনে চলছে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে ক্রিকেট ফেরার পরে টাইগাররা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ানদের আমন্ত্রণের পাশাপাশি সফর করেছে নিউজিল্যান্ড, শ্রীলংকা ও জিম্বাবুয়েতে। তবে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও স্থগিত রয়েছে ঘরোয়া ক্রিকেট। এবার ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটিয়ে খুব শীঘ্রই তা মাঠে ফেরাতে চাইছে বিসিবি।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবশ্যই আমাদের বিভিন্ন খেলা খুব দ্রুত শুরু হয়ে যাবে। আমাদের যে হেলথ গাইডলাইন যেটা রয়েছে সেটা মেনে তা আয়োজন করা হবে।’

তবে করোনাকালীন সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে পরিকল্পনা করছে বিসিবি। চলতি মাসের ভেতরেই তারা বেশ কিছু প্রোগাম শুরু করবে বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন। তিনি বলেন, ‘একটা টেস্টিং প্রটোকল রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতেরও একটা বিষয় রয়েছে। সবকিছু নিশ্চিত করেই টুর্নামেন্টগুলো আয়োজন করা সম্ভব, সেগুলো আমরা শুরু করব। সে ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আশা করছি এই মাসের ভেতরই বেশ কিছু প্রোগ্রাম শুরু হয়ে যাবে।’

গতবছরের ঘরোয়া আসরগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এক রাউন্ড খেলার পরেই স্থগিত হয়ে যায়। মার্চের পরে করোনা বিরতি কাটিয়ে আবার শুরু হলেও পাঁচ রাউন্ডের পরে আবার বন্ধ হয়ে যায়। এর পরে মে মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়ায় ডিপিএলের স্থগিত হওয়া আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প পথের সন্ধানে

শীঘ্রই মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট

আপডেট সময় ০৯:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১