ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক, আবেদন রশিদ খানের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের সেনা সরানোর পর আফগানিস্তানে ফের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তালেবান একেরপর এক এলাকা দখল করে নিচ্ছে। আফগান সেনারাও তার মোকাবিলা করার চেষ্টা করছে। এমন অবস্থার মধ্যে নিজের দেশকে ধ্বংস করা বন্ধ করার আবেদন জানিয়েছেন দেশটির জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান।

এক টুইট বার্তায় এমন আবেদন করলেন রশিদ খান। রাষ্ট্রনেতাদের কাছে তার আবেদন আফগানিস্তানকে যেন বিশৃঙ্খল অবস্থায় রাখা না হয়।

রশিদ লেখেন, ‘প্রিয় রাষ্ট্রনেতারা, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু এবং মহিলাসহ হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছেন। বাড়ি ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’

আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। প্রতিদিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। দেশটি থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার পর থেকেই দখল বাড়িয়েছে তালেবান। আফগানিস্তানের অর্ধেকের বেশি অংশ চলে গিয়েছে তালেবানের দখলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক, আবেদন রশিদ খানের

আপডেট সময় ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১