ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় দুটি ইট চুরির অপবাদ দিয়ে রাশিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নির্যাতনের স্বীকার গৃহবধূ পাকুড়িয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, রাশিদা বেগমকে তার প্রতিবেশী আশরাফ আলী নেদু ও তার পরিবারের সদস্যরা ইট চুরির কথা শোনার জন্য মঙ্গলবার তার বাড়ি থেকে ডেকে আনেন। সেখানে নেদু ও তার পরিবারের পাঁচজন সদস্য মিলে গাছের সঙ্গে তাকে বেঁধে এলোপাতাড়ি মারপিট করে ও চুল কেটে নেয়। পরে খোর্দ্দ ক্যাম্প পুলিশ রাসিদাকে উদ্ধার করে।

এ বিষয়ে খোর্দ্দ ক্যাম্প পুলিশের আইসি রইসউদ্দীন জানান, গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সেখানে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় ০৭:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১