ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্ক ও মার্কিন দখলদারদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না, নুজাবা সংগঠনের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের আন-নুজাবা আন্দোলন তুর্কি সরকারকে সতর্ক করে বলেছে, ইরাকের ভৌগলিক অখণ্ডতা এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই সংগঠন দখলদার হিসেবে তুরস্ক এবং মার্কিন সেনাদের মধ্যে কোনও পার্থক্য করবে না।

নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি মঙ্গলবার এক টুইটার পোস্টে এই সতর্কতা তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের জনগণ, সংসদ এবং সরকার দীর্ঘ সময় ধরে বিদেশি সামরিক বাহিনীর দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে আসছে।

তিনি বলেন, ইসলামি আন্দোলন হিসেবে আমরা তুরস্ক এবং আমেরিকার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করি না; তবে ইরাকি ভূখণ্ডে দখলদারিত্বের ব্যাপারে তা প্রযোজ্য নয়। তিনি বলেন, ইরাকি ভূখণ্ডে যে দেশের সেনা অবস্থান থাকুক না কেন তাকে দখলদার হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি তুরস্ক যে কূটনৈতিক বার্তার মাধ্যমে হুমকি ও হামলার কথা উল্লেখ করেছে সে সম্পর্কে নুজাবা মুখপাত্র বলেন, “মার্কিন দখলদারকে কতটা মূল্য দিতে হয়েছে সে বিষয়টি তুরস্ক ওয়াশিংটনের কাছ থেকে জেনে নিতে পারে।”

তিনি তার টুইটার পোস্টে আঙ্কারাকে সতর্ক করে আরও বলেন, “জ্ঞানীরা অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়।”

ইরাকের কুর্দিস্তান এলাকায় কুর্দি গেরিলাদের অভিযানের নামে তুরস্ক দীর্ঘদিন ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাক সরকার এসব সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তুরস্ক তাতে কান দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্ক ও মার্কিন দখলদারদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না, নুজাবা সংগঠনের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১