ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান নেতাদের ‘লড়াই করতে’ বললেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের আটটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এমন সময় আফগান নেতাদের এক হয়ে ‘দেশের জন্য লড়াই করার’ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ আহ্বান জানান। খবর বিবিসি, এনডিটিভির।

২০ বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে হঠাৎ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার কারণে দেশটির পরিস্থিতি জটিল হয়েছে বলে নানা সময় আফগান সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটির আটটি প্রদেশের রাজধানীসহ অর্ধেকের বেশি জেলার দখল নিয়েছে তালেবান।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগান নেতাদের একত্রিত হতে হবে। আফগান সেনারা তালেবানের চেয়ে সংখ্যায় বেশি এবং তারা লড়াই করতে চায়। নিজেদের এবং দেশের জন্য তাদের লড়াই করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি অনুতপ্ত নই।

তালেবান সামরিক শক্তির ওপর ভিত্তি করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ৯০ দিনের মধ্যে কাবুলের পতন ঘটতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। যদিও এর আগে মনে করা হচ্ছিল সশস্ত্র গোষ্ঠীটির রাজধানী কাবুলের দখল নিতে ছয় থেকে ১২ মাস সময় লাগতে পারে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের আটটি প্রদেশের রাজধানী এবং প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান নেতাদের ‘লড়াই করতে’ বললেন বাইডেন

আপডেট সময় ০২:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১