ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক লীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় জাতীয় শ্রমিক লীগের তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

মৌসুমী তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

মামলার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়ার মেয়ে শারমিন সোনালী ব্যাংক হোমনা বাজার শাখায় টাকা জমা দিতে যায়। ব্যাংকে ভীড় থাকায় টাকা জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে হোমনা বাজারের অভিযুক্ত মৌসুমীসহ ৪ সহযোগী শারমিনের ব্যাগ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করে। তবে এ সময় মৌসুমী পালিয়ে যায়। পরবর্তীতে কৌশলে যোগাযোগ করে ১ লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেয়া হবে এমন প্রলোভন দিলে তিতাস শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়রা তাকেসহ এই চার নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানা পুলিশের হাতে তুলে দেয়।

হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, ভোক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের পর প্রাথমিক তদন্ত করে শ্রমিক লীগ নেত্রী মৌসুমীসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এ ঘটনায় মৌসুমী (২৫), হাছিনা আক্তার (২৬), আঁখি সরকার (২০) ও শিউলীকে (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় উত্তর জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দের নির্দেশ ক্রমে মৌসুমীকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক লীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি

আপডেট সময় ১১:৫২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১