ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবায় গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দারুশা ইউনিয়নের কৈকুড়ি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় লোকজন সকালে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরা ওই যুবকের পকেটে আট হাজার টাকা পাওয়া গেছে। এর মধ্যে টি-শার্টের পকেটে পাঁচ হাজার ও প্যান্টের পকেটে তিন হাজার টাকা।

ওসি বলেন, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেখানে কোন রক্ত পড়ে থাকতে দেখা যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে অন্য কোথাও গলাকেটে হত্যার পর লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭