ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না: হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা

মক্কা ও মদিনার দুই মসজিদ তত্ত্বাবধানে আরো নারী নিয়োগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতিহাসে প্রথমবারের মতো মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত রবিবার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়।

শীর্ষপদে নিয়োগ প্রাপ্ত দুই নারী হলেন ড. ফাতেমা আল-রাশুদ ও ড. আল-আনুদ আল-আবুদ। ড. ফাতেমা আল-রাশুদ দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ড. আল-আনুদ আল-আবুদ নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চলতি বছর প্রথমবারের মতো নারী নিরাপত্তা রক্ষীরা হজের সময় দায়িত্ব পালন করেছেন। তাছাড়া গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানায়, দুই পবিত্র মসজিদে আসা নারী জেয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দফতর প্রতিষ্ঠা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মক্কা ও মদিনার দুই মসজিদ তত্ত্বাবধানে আরো নারী নিয়োগ

আপডেট সময় ০৮:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১