ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে কীটনাশক পানে দুই ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় নিপা খাতুন (১৪) ও তানজিলা (১৩) নামের দুই শিক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। নিপা খাতুন উপজেলার বদলপুর গ্রামের মোজ্জামেল ইসলামের মেয়ে। সে বহরইল উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষার্থী ছিল।

অপরদিকে তানজিলা একই উপজেলার কচুয়া নামুপাড়া গ্রামে জালাল খার মেয়ে। সে প্রাণপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ (ওসি, তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, নিপা এক সপ্তাহ আগে পরিবারের অগোচরে ফসলে দেওয়ার জন্য রাখা কীটনাশক পান করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। দীঘ ছয় দিন চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার রাত একটার সময় মৃত্যু হয় তার। এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।

অপরদিকে, তানজিলা খাতুন পরিবারের উপর অভিমান করে বুধবার সকালে কৃষি কাজে ব্যবহারের জন্য বাড়িতে রাখা কীটনাশক পান করে। পরিবারের লোকজন বুঝতে পেরে রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তানোর থানায় ইউডি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে কীটনাশক পানে দুই ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭