ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন আমেরিকানদের ‘ডোজিয়ার’ তৈরির জন্য মার্কিন তথ্য চুরি করেছে: সিনেট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন সরকার প্রতিটি মার্কিন নাগরিকের উপর কার্যকরভাবে ডোজিয়ার তৈরির জন্য যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট তথ্য চুরির মাধ্যমে সংগ্রহ করেছে। এ কথা জানিয়েছে মার্কিন সিনেটের একটি প্যানেল। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে জিফাইভ।

ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথিউ পটিংগার গত সপ্তাহের বুধবার সিনেটের গোয়েন্দা কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন।

তিনি প্যানেল সদস্যদের জানান, মানুষের উপর ডোজিয়ার একত্রিত করা সবসময় লেনিনবাদী শাসনের বৈশিষ্ট্য ছিল। কিন্তু বেইজিং ৫জি নেটওয়ার্ক ব্যবহার করাসহ তাদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রবেশ করছে। যা সত্যিই এটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে।

বেইজিংয়ের চুরি করা সংবেদনশীল তথ্য প্রতিটি আমেরিকান প্রাপ্তবয়স্ক এবং অনেক শিশুদের ওপর একটি ডোজিয়ার তৈরির জন্য যথেষ্ট, যোগ করেন তিনি।

এর আগে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ ইমেইল সার্ভার সফটওয়্যার ব্যাপক হ্যাক করার অভিযোগ এনেছিল। পাশাপাশি দাবি করেছিল যে, চীন সরকারের সঙ্গে জড়িত অপরাধী হ্যাকাররা র‍্যানসমওয়্যার এবং অন্যান্য অবৈধ সাইবার অপারেশন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীন আমেরিকানদের ‘ডোজিয়ার’ তৈরির জন্য মার্কিন তথ্য চুরি করেছে: সিনেট

আপডেট সময় ০৬:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১