ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীমণির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া বিপদ : অঞ্জনা

আকাশ বিনোদন ডেস্ক : 

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমণি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত’ বলে দাবি করেছেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা। পরীমণির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।

আজ শনিবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে শিল্পী সমিতির অন্যান্যদের সঙ্গে অঞ্জনাও উপস্থিত ছিলেন। তিনি এসময় আরও বলেন, ‘সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’

অঞ্জনা বলেন, ‘পরীমণি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই। কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে।’ এদিকে, এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরীমণির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া বিপদ : অঞ্জনা

আপডেট সময় ১১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১