ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা’ বলে, শিবির শুরু করেছে ‘নারায়ে তাকবির’ বলে

রাতে ঘোরাঘুরি করায় অভিনেত্রীকে জরিমানা

আকাশ বিনোদন ডেস্ক :

রাত্রিকালীন লকডাউনের আইন ভেঙে সড়কে ঘোরাঘুরি করায় জরিমানা গুনতে হলো অভিনেত্রী ইশা সাহাকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের পশ্চিমবঙ্গে রাত্রিকালীন লকডাউন চলছে।

কিন্তু এই আইন না মেনে রাতে গাড়ি নিয়ে রাস্তায় বের হন ইশা। এর যথাযথ কারণ না দেখাতে পারায় ট্রাফিক আইনে জরিমানা করা হয় এই অভিনেত্রীকে।

‘সোয়েটার’খ্যাত এই অভিনেত্রীকে শুক্রবার (০৬ আগস্ট) রাতে কলকাতার সল্টলেকের নাকা চেক পোস্টে গাড়িসহ আটক করে পুলিশ। এসময় চলমান লকডাইন না মেনে নিয়ম ভাঙার উপযুক্ত কারণ দেখাতে পারেননি অভিনেত্রী। এরপর ট্রাফিক আইনে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাতে বাসায় ফেরার পথে নাকা চেক পোস্টে প্রায় ৪০-৪৫ মিনিট পুলিশ ইশা সাহার গাড়ি আটকে রাখে। এ সময় পুলিশের গাড়িতে বিধান নগর উত্তর থানায় যান অভিনেত্রী। এরপর গাড়ির কাগজ দেখাতে না পারায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে।

অভিনেত্রী ইশা সাহার দাবি, অন্যান্য দিন সন্ধ্যা ৮টার দিকে বেরিয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরতে ফিরলেও শুক্রবার কিছুক্ষণ দেরি হয়। সল্টলেকের আগেও বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ আবারও আটকায় তাকে।

সংবাদমাধ্যমকে ইশা বলেন, তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটেছে, আমি গাড়ির কাগজপত্র দেখাতে পারিনি। কিন্তু বিষয়টা হলো- নাইট কারফিউয়ের সময় বেরোনোর অনুমতি নেওয়া ছিল না আমার।

এই তারক আরও জানান, থানার বাইরে এক ব্যক্তি তার গাড়ির চালককে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করেন। যা দেখে আতঙ্কিত ও ভয় পেয়ে যান অভিনেত্রী। এখনও আতঙ্কে রয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

রাতে ঘোরাঘুরি করায় অভিনেত্রীকে জরিমানা

আপডেট সময় ১০:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১