ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মরক্কো উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সেবা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই নৌকায় অন্তত ৩০ জন নারী, ৮ জন শিশু ও চারজন পুরুষ ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।

খবরে বলা হয়েছে, পশ্চিম সাহারার অন্তর্ভুক্ত মরোক্কোর ডাখলা শহর থেকে নৌকাটি যাত্রা করেছিল। স্পেনের একজন অভিবাসী অধিকার কর্মীও এমনটি জানিয়েছেন।

অভিবাসী সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডার্সের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারজোন বলেছেন, নিহতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু এবং চারজন পুরুষ রয়েছে। মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিয়ার) নামের আরেকটি অভিবাসী সহায়তা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, আমাদের এ ধরনের ট্রাজেডিতে অভ্যস্থ হওয়া উচিত হবে না।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ঘটনার পর উপকূলে ১২টি মরদেহ ভেসে এসেছে। এছাড়া দশজনকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিজেদের বলে দাবি করে মরক্কো। ১৯৭৫ সালে এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে দেশটি। সেখানকার নিয়ন্ত্রণও রয়েছে মরক্কোর নৌবাহিনীর হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মরক্কো উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১