ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গারা শরণার্থী নয়, অবৈধ অভিবাসী: রাজনাথ সিং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত সরকার দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রস্তাব করেছে । মিয়ানমার সরকারের নির্যাতনের হাত থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও তাদের মধ্যে আছে। এবার সরাসরি তাদের ভারত ত্যাগের কথা জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘রোহিঙ্গারা শরণার্থী নয়, তারা অবৈধ অভিবাসী।’

তিনি বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ভারত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। রোহিঙ্গাদের বের করে দেওয়া কোনো অহংকার বা বোঝাপড়ার বিষয় নয়, বরং এটি ভারতের একটি নীতি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, রোহিঙ্গাদের ভারত ত্যাগে সরকারের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনসহ (এনএইচআরসি) বেশ কয়েকটি সংস্থা। তাদের উদ্দেশে রাজনাথ বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত নিতে যখন মিয়ানমারের কোনো সমস্যা নেই, কিছু মানুষ কেন তাদের ভারত ত্যাগের বিপক্ষে যাচ্ছে।’

তিনি আরো বলেন, যারা ভারতে রোহিঙ্গাদের বসবাসের পক্ষে কথা বলছে, তাদের প্রথমে ভারতের নাগরিকদের নিয়ে চিন্তা করা উচিত, রোহিঙ্গা নয়। রোহিঙ্গারা অবৈধ, কারণ তারা শরণার্থী হিসেবে ভারতে বসবাসের জন্য আবেদন করেনি।

মিয়ানমার ভারতের রোহিঙ্গাদের ফেরত নেবে আশা প্রকাশ করে রাজনাথ বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠিয়েছে ভারত। ভারতের বিভিন্ন স্থানে বর্তমানে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গারা শরণার্থী নয়, অবৈধ অভিবাসী: রাজনাথ সিং

আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭