ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিমা সমর্থনের কারণেই ইসরায়েল এ ধরনের আচরণের সাহস পাচ্ছে: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পশ্চিমা দেশগুলোর অন্ধ সমর্থনের কারণেই এই ধরনের ক্ষতিকর আচরণের সাহস পাচ্ছে। ইসরায়েল যে ইরান-বিরোধী সামরিক হামলার হুমকি দিয়েছে তারও নিন্দা জানান খাতিবজাদে।

বৃহস্পতিবার খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেন, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে আবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওমান সাগরের ঘটনাবলীর জন্য তিনি ইসরায়েলের প্রতি পশ্চিমা অন্ধ সমর্থনের বিষয়টিকে দায়ী করেন।

টুইটার বার্তায় খাতিবজাদে ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনও বোকামিপূর্ণ কাজের জন্য ইসরায়েল এবং তার মিত্রদেরকে চূড়ান্ত জবাবের মুখে পড়তে হবে। তিনি বলেন, “আমাদেরকে পরীক্ষা করবেন না।”

ইরানের বিরুদ্ধে তেল আবিব সামরিক হামলা চালাতে প্রস্তুত বলে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ হুমকি দেওয়ার পর খাতিবজাদে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

ওমান সাগরের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে অজ্ঞাত হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন। ট্যাংকারে হামলার জন্য ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে। ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে। ট্যাংকারে হামলার ঘটনায় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পশ্চিমা সমর্থনের কারণেই ইসরায়েল এ ধরনের আচরণের সাহস পাচ্ছে: ইরান

আপডেট সময় ১২:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১